বুধবার সকালে গয়ড়া-খড়িডাঙ্গার চারা বটতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ইজিবাইকটি পাওয়া যায়নি।
নিহত সজীব বেনাপোলের গয়ড়া গ্রামের শহীদের ছেলে।
এলাকাবাসীরা জানান, ইজিবাইক ভাড়া নিয়ে চালাতেন সজীব। মঙ্গলবার সকাল ১১টার দিকে ইজিবাইক নিয়ে বের হন তিনি। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে উপজেলার গয়ড়া-খড়িডাঙ্গার চারা বটতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
.png)
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, সজীব নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।