শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকীপুরা গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহতের আনুমানিক বয়স ৩০ এর কাছাকাছি হবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ওই এলাকা থেকে ভেসে আসছিল দুর্গন্ধ। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে গিয়ে স্থানীয়রা দেখেন ওই পুকুরের কচুরিপানার ভেতর আটকা আছে একটি মরদেহ। খবর পেয়ে বিকেলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
.png)
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে মৃত্যু কারণ জানা যাবে।