ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে বাল্যবিয়ে-বিরোধী সাইকেল শোভাযাত্রা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২ ডিসেম্বর ২০২৩
রাজবাড়ীতে বাল্যবিয়ে-বিরোধী সাইকেল শোভাযাত্রা
ছবি: ডেইলি বাংলাদেশ

‘আমার জীবন আমার অধিকার বাল্যবিয়ে রুখবো এবার’ স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে বাল্যবিয়ে ও আত্মহত্যাবিরোধী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা জনকল্যাণ সংস্থার সহযোগিতায় জেলা পুলিশ এ শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান (সদর সার্কেল) জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান, রাজবাড়ী সদর থানার ওসি মো. ইফতেখার আলম প্রধান।

শোভাযাত্রা উপলক্ষে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সাইকেল নিয়ে নারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এরপর তারা বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড নিয়ে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Advertisement

জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, সাইকেল লাভার্স রাজবাড়ী সংগঠনটি বাল্য বিবাহ, মাদক নিরাময় ও আত্মহত্যার প্রবণতা কমানোর জন্য কাজ করছে। পুলিশও এই কাজ করে থাকে। এটি একটি সচেতনতামূলক কর্মসূচি। সমাজের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমাদের এই আয়োজন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!