ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ১৫ নভেম্বর ২০২৩
রাজবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া পাঁচশো গ্রাম গাঁজাসহ মো. সালাউদ্দিন শেখ (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সোয়া ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সালাউদ্দিনের পিতার নাম জমির শেখ। তার বাড়ি গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের হাজী গফুর মন্ডল পাড়ায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ ঘাট থানার পূর্ব উজানচরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গফুর মন্ডল পাড়ার সালাউদ্দিন শেখের মুদি দোকানের পেছনে শুকনা ভুট্টা গাছের স্তুপ হতে গাঁজাসহ আসামিকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির নামে গোয়ালন্দঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!