ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে দুই ফার্মেসিকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২৮ নভেম্বর ২০২৩
রাজবাড়ীতে দুই ফার্মেসিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন কালুখালী উপজেলা প্রশাসন, জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে উপজেলার গান্ধীমারা বাজারের সাদিয়া ফার্মেসিকে দশ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে আদনান ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। এছাড়া সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!