ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেকারি-রেস্টুরেন্টে মসিকের অভিযান, লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ১২ নভেম্বর ২০২৩
বেকারি-রেস্টুরেন্টে মসিকের অভিযান, লাখ টাকা জরিমানা
বেকারি ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়

ময়মনসিংহে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে শহরের নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুলবুল আহমেদ। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে দুই বেকারি এবং তিন রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুলবুল আহমেদ জানান, ভোক্তার অধিকার সংরক্ষণ ও নাগরিকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান এ পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

এ সময় মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, থানা পুলিশ সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!