ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ৮ মামলার আসামিসহ গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১৯ নভেম্বর ২০২৩
রাজবাড়ীতে ৮ মামলার আসামিসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে আট মামলার আসামিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন মো. আলমগীর বেপারী ওরফে ডুবুরী আলমগীর ও মো. নাঈম মোল্লা। আলমগীর রাজবাড়ী সদর থানার লক্ষীনারায়ণপুর গ্রামের মো. আবুল বেপারীর ছেলে। অপরজন পাবনা জেলার বেড়া থানার মরিচাপাড়া গ্রামের শাহ আলম মোল্লার ছেলে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাত সোয়া ১০ টার দিকে চেয়ারম্যান গলির সুমন মিয়ার বাড়ির সামনে থেকে হেরোইনসহ আলমগীর বেপারী ও রাত পৌনে ১১ টার দিকে পান্নু মোল্লার গলি থেকে ইয়াবাসহ নাঈম মোল্লাকে গ্রেফতার  করা হয়। তাদের কাছ থেকে ১০ দশমিক ৪ গ্রাম হেরোইন ও ১১০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৩৭ হাজার টাকা।

Advertisement

তিনি আরো জনান, গ্রেফতারকৃত আলমগীর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে ওয়ারেন্টসহ আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!