ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
মৃত্যুর আগে কলেজছাত্রী বৃষ্টির লেখা চিরকুট

‘দিন শেষে তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিলে’

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৯, ২৯ নভেম্বর ২০২৩
‘দিন শেষে তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিলে’
বৃষ্টি দাশ ও বাবু (মৃত্যুর আগে পাশে লেখা চিরকুট)

কক্সবাজারে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৃষ্টি দাশ নামের এক কলেজছাত্রী। বুধবার শহরের ৯নং ওয়ার্ডের হরিজন পাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বৃষ্টি কক্সবাজার কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ওই এলাকার বাবু দাশের মেয়ে।

জানা গেছে, বৃষ্টির সঙ্গে বাবু দাশ নামের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক বাবু দাশ তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা করেন। সবশেষ বৃষ্টিকে মেসেঞ্জার ও ফেসবুকে ব্লক করে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। যার ফলে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। আত্মহত্যার পূর্বে বৃষ্টি একটি চিরকুট লিখে যান।

Advertisement

যা লিখা ছিল চিরকুটে:
বাবু তুমি আমার সঙ্গে যা করলে না, ভালো করলে না। তুমি আমার সঙ্গে এমন করবে কোনোদিন ভাবিনি। যাক বাবু! তুমি তোমার বন্ধুদের সঙ্গে বাজি ধরেছো যে তুমি আমাকে নষ্ট করে দেখাবে। আমার মান সম্মান নিয়ে খেলবে! ঠিকই খেলেছো! আমার জীবন নিয়ে খেলে কী পেয়েছো বলো? আমি তোমার জন্য কিনা করি নাই, দিনশেষে তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিলে। আমাকে একবার বলতে পারতে। আর তুমি আমাকে বিয়ে করার আশা দিয়ে কত কিছুই না করলে, বলো বাবু? আমার সঙ্গে কাজটা ভালো করো নাই। যদি আমার মা বাবা বিচার না করে, আমার ভগবান বিচার করবে। আর আমার অভিশাপ তোমার গায়ে পড়বে। ভালো থেকো আমার বাবু! বাবু আমার সঙ্গে যা করেছে তা তার বন্ধুরা জানে। প্রথমে রনি! রনিকে ধরলে সব জানতে পারবেন। বাবু আমার সঙ্গে কী করেছে। আর মা বাবা তোমরা আমাকে ভালোবাসো। আমি তেমনই ভালোবাসি তোমাদেরকে। প্রত্যক মা বাবা চায় মেয়েকে ভালো ঘরে একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে। একমাত্র আমি জানি আমার শরীরের ভিতরে বাইরে কী হচ্ছে। আমাকে বিয়ে দিয়ে সুখ পেতে না। কারণ আমি জানি আমার শরীরে কী আছে কী নাই। ভালো থাকবে কেমন!

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, বৃষ্টির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চিরকুট দেখে মনে হয়েছে বৃষ্টি আত্মহত্যা করেছেন। যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!