জানা গেছে, নাটোরের গুরুদাসপুরে গত এক সপ্তাহে অন্তত ২২টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। চিরকুটে থাকা সেই নম্বরে ফোন করলে মিটার ফেরত দেওয়ার শর্তে চাওয়া হয় টাকা। বিকাশ ও নগদ নম্বরে টাকা নিয়ে মিটার কোথায় পাওয়া যাবে তার স্থান বলে দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনায় নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ গুরুদাসপুর জোনাল অফিস ও গুরুদাসপুর থানায় অভিযোগ করা হয়। উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের ব্যবসায়ী সজিব হোসেনসহ আরো তিন ব্যবসায়ী এ অভিযোগ করেন।
.png)
এ ব্যাপারে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর জোনাল অফিস) এর ডিজিএম হারুনুর রশিদ বলেন, এ পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় ২২টি মিটার চুরি হয়েছে। চুরির পর প্রকাশ্যে ফোন নম্বর দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি এবং আমাদের পক্ষ থেকেও সবাইকে সতর্ক করা হচ্ছে।
গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, মিটার চুরির বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।