আটক অপু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকার কুতুব উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রেললাইনে হাঁটার সময় দেখতে পান দুইজন রেললাইনের ক্লিপ খুলছেন। শিক্ষার্থীরা তাদের ধরতে গেলে একজন দৌড়ে পালিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা অপুকে আটক করে রেলওয়ে থানায় খবর দেন। পরে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপুকে আটক করে।
.png)
এসআই শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ৫ মিনিটের মাঝে ক্লিপগুলো লাইনে লাগানো হয়েছে। ক্লিপ খুলে নেয়ার ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। আটক অপুর বিরুদ্ধে মাদক, চুরিসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।