ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২৪ নভেম্বর ২০২৩
পঞ্চগড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
ঘটনাস্থল

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর আজিম উদ্দীন নামে এক যুবকের লাশ উদ্ধার  করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার গোবরা নদীর রোজির বাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজিম উদ্দীন তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে।

জানা যায়, আজিম উদ্দীন পাঁচদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। শুক্রবার দুপুরে গোবরা নদীর রোজির বাঁধ এলাকায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে তেতুঁলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

Advertisement

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!