ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঞ্ছারামপুরে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ২১ নভেম্বর ২০২৩
বাঞ্ছারামপুরে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নারায়ণ চন্দ্র দাস নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উলজেলার রুপসদী ইউনিয়নের বাল্লাকান্দি বাজার থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়।

মৃত নারায়ণ চন্দ্র দাস (৬০) উপজেলার রুপসদী ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের দক্ষিণ দাসপাড়া এলাকার দেবেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

বাঞ্ছারামপুর থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণ গত দুই বছর যাবত রুপসদী ইউনিয়নের বাল্লাকান্দি বাজারের নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন। প্রতিদিনের ন্যায় দায়িত্ব পালন অবস্থায় ভোরে একটি দোকানের ভারী কাঁচযুক্ত কাঠের একটি র‌্যাক নারায়ণের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই নারায়ণ মারা যান।

Advertisement

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!