ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ মানুষের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অর্ধশতাধিক পুলিশ সদস্য পুরো জেলা শহর জুড়ে বিশেষ টহল শুরু করে।
জেলা সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ বদ্ধপরিকর। যে কোনো প্রকার নাশকতা এড়াতে কাজ করে যাচ্ছি। বুধবার সকাল থেকে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে সদর মডেল থানার পুলিশ টহল দিচ্ছে। টহল অব্যাহত থাকবে।