ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ১১ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান করা হয়।

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে শিক্ষার্থীদেরকে এ বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ সময় তিনি বলেন, মাদকের গ্রাসে ছেলে-মেয়েরা যেন নষ্ট না হয়ে যায়, সে বিষয়ে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে, এটাকে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা, ক্রীড়া ও বিনোদনের কোনো বিকল্প নেই। আমাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষিত করতে হবে। তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সমিতির সহ-সভাপতি কবির আহম্মেদ ভূঞা প্রমুখ।

পরে অতিথিরা ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ পাঁচ হাজার টাকার শিক্ষাবৃত্তি, ফুল, সনদসহ শিক্ষা সামগ্রী তুলে দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!