ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঠ বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২২ নভেম্বর ২০২৩
কাঠ বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিহত যুবক শফিকুল। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর সদর উপজেলায় কাঠ বাগান থেকে শফিকুল ইসলাম শফি (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের গোদাশিমলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। 

বুধবার (২২ নভেম্বর) উপজেলার শরিফপুর ইউপির শীতকূর্শা এলাকায় কাঠ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল জলিলের বাড়ির পেছনে কাজ করতে গিয়ে এক নারী কাঠ বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা শফিকুল ইসলাম শফির লাশ শনাক্ত করে পুলিশে খবর দেন। পরে পুলিশে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

Advertisement

ওসি মো. মহব্বত কবির আরো বলেন, সদর উপজেলার শীতলকুর্শা থেকে শফিকুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!