মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধায়ন ও নির্দেশনায় এবং পরিদর্শক মো. তারেক মাহমুদের নেতৃতে গঠিত রেইডিং টিম মঙ্গলবার গভীর রাতে বকশিগঞ্জ উপজেলার উত্তর বাজার ও রামরামপুর পাতানিয়া এলাকায় পৃথকভাবে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়ার বসতঘর থেকে ৩২০ ইয়াবা, দুই বোতল বিলাতি মদসহ তাকে গ্রেফতার করা হয়।
.png)
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. তারেক মাহমুদ ও এসআই মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাদক আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।