ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মা নদী থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ২৪ নভেম্বর ২০২৩
পদ্মা নদী থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
ছবিতে রবিউল

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে রবিউল নামে এক নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া সংলগ্ন পদ্মা নদীতে লাশটি ভেসে ওঠে। স্থানীয়রা খবর দিলে হরিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। মৃত রবিউল সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে।

হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, গত রোববার সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন শ্রমিক রবিউল। তিনি শরিয়তপুর বাবুরচর এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষে ট্রলারযোগে সিরাজগঞ্জ ফিরছিলেন। শুক্রবার সকালে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে রবিউলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!