মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের রাসেল মিয়ার বাড়ির সামনের বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা বিলে ঘাস কাটতে গেলে কচুরি পানার মধ্যে লাল শাড়িতে মোড়ানো লাশ ভাসতে দেখতে পেয়ে ভাঙ্গা থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
.png)
ভাঙ্গা থানার এসআই মো. সিরাজুল ইসলাম বলেন, এলাকাবাসী কচুরি কাটতে যেয়ে লাশ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই নারী সোমবার কোনো এক সময় ডোঙ্গা দিয়ে বিল বা মরা নদী পার হচ্ছিল। এ সময় তিনি ডোঙ্গা থেকে পড়ে গভীর জলে তলিয়ে যায়। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ জিয়ারুল ইসলাম জানান, ঐ নারির পরিচয় শনাক্ত করার জন্য পিবিআইকে সংবাদ দেয়া হয়েছে। তারা আসলে হয়তো পরিচয় নিশ্চিত করা যাবে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল রহস্য জানা যাবে।
ভাঙ্গা পৌরসভার স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড কমিশনার আবুল কালাম আজাদ জানান, সকালে মরা বিলে আমার এলাকার এক যুবক কচুরি কাটতে গিয়ে নারীর লাশ দেখতে পায়। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। তবে তাকে কেউ চিনতে পারছে না।