জানা যায়, নিহত ঐ ব্যক্তির শরীর রক্তাক্ত জখম ও হাত-পা ভাঙা। ট্রেন থেকে পড়ে বা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিরল থানার ওসি গোলাম মাওলা শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এছাড়া এ বিষয়ে রেলওয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।
.png)