ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সান্তাহার রেলস্টেশন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১৪ নভেম্বর ২০২৩
সান্তাহার রেলস্টেশন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সান্তাহার রেলস্টেশন। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা (৭৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সান্তাহার রেলওয়ে টিকিট কাউন্টারের পাশে পড়েছিল ঐ বৃদ্ধের লাশ। পরে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বার্ধক্যজনিত কারণে ঐ বৃদ্ধের মৃত হতে পারে। তার নাম-পরিচয় শনাক্তে পিবিআই‘র একটি টিম কাজ করছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!