শুক্রবার বেলা ১১টার দিকে প্রতিবেশীর লিচুর গাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত শাবানা বেগম পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে শাবানা বেগম ছাগল চরাতে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে প্রতিবেশী মফিজের লিচুর গাছে গলায় রশি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার পরিবারের ধারণা- পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে ফাঁস নিয়েছেন শাবানা বেগম।
.png)
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।