সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জালিয়াপালং ইউপির ইনানী রয়েল টিউলিপ সংলগ্ন শফির বিল এলাকার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই ইউপির মাদারবনিয়া এলাকার ফরিদ আলমের ছেলে।
জানা যায়, গত শুক্রবার সকালে আবছার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন। তাদের কাছে খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
.png)
নিহত আবছারের বাবা ফরিদ আলম জানান, গত শুক্রবার সকালে স্থানীয় কিছু লোক সারাদিনের জন্য অটোবাইক ভাড়া করে এবং ছেলে গাড়ি নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। রাত ৮টার দিকে তার সঙ্গে ফোনে কথা হলেও এর আধঘণ্টা পর মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় ওইদিন রাতেই উখিয়া থানায় সাধারন ডায়েরি করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। অটোরিকশা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।