ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাটের নিচ থেকে নিখোঁজ শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২২:৪৩, ৮ নভেম্বর ২০২৩
খাটের নিচ থেকে নিখোঁজ শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
শ্রীপুর থানা। ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের একদিন পর ইরিনা নামের পাঁচ বছরের এক শিশুর হাত-পা বাঁধা, মুখে স্কচটেপ লাগানো দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের সাহাবউদ্দিন ভুট্টুর বাড়ি থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত ইরিনা উপজেলার তেলিহাটি ইউপির টেপিরবাড়ি গ্রামের আসাদ মিয়ার মেয়ে। সে তার পরিবারের সঙ্গে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের রুবেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

Advertisement

এ ঘটনায় আটক সামিয়া আক্তারের বাড়ি সিরাজগঞ্জ জেলায় অপর নারীর নাম পরিচয় জানা যায়নি।

নিহত শিশুর বাবা আসাদ মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে আমার মেয়ে খেলাধুলা করতে যায়। বিকেল গড়িয়ে রাত হলেও সে বাসায় ফিরে আসেনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোথাও খুঁজে না পেয়ে রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। অনেক রাতে পুলিশ তদন্তে যায়। পুলিশকে সন্দেহের তালিকায় থাকা দুজনের নাম বলি। আজ রাতে আমার মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, গতকাল থানায় নিখোঁজ ডায়েরি হওয়ার পর পরই অনুসন্ধান করে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল। তা ছাড়া মুখ কাপড়ে বাঁধা ছিল। এ বিষয়ে সন্দেহের তালিকায় থাকা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!