২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
.png)
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, রুহিদ হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা গেছে, ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের প্রতি জনকে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।