সোমবার বিকেলে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- কালীগঞ্জ বাজারের আজমল হুদা মিঠু, মো. সোলায়মান, মো. স্বপন মিয়া ও রতন চন্দ্র সাহা। তাদের মধ্যে মিঠুকে এক হাজার ও সোলায়মানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বপনকে এক হাজার এবং রতনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া জানান, চারটি মামলায় কালীগঞ্জ বাজারের চার ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।