বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজাপুর উপজেলার আলগী সত্যনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রবিউল ইসলাম একই এলাকার হারুন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে নিজ বসতঘরে আড়ার সঙ্গে রবিউলকে রশি দিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
.png)
রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।