ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুগদা জেনারেল হাসপাতাল থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৬, ২১ নভেম্বর ২০২৩
মুগদা জেনারেল হাসপাতাল থেকে নারীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে আফরোজা আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতের দিকে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুগদা থানার এসআই আঙ্গুরা আক্তার সিমা জানান, রাতে আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলির উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

নিহতের আত্মীয়-স্বজনের বরাত দিয়ে তিনি বলেন, আমারা জানতে পেরেছি পারিবারিক বিষয় নিয়ে সে নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নরসিংদী জেলার রায়পুরা থানার মারজাল গ্রামের মো. তাজুল ইসলামের মেয়ে আফরোজা। মুগদার দক্ষিণ মান্ডায় তিনি থাকতেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!