ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ২২ নভেম্বর ২০২৩
কিশোরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলায় জেলা মাদকবিরোধী পৃথক অভিযানে ১০০ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদিঘী (মরিচখালী বাজার) গ্রামের আব্দুল হালিম ছেলে আকিদুল্লাহ (২৪), সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের সোবাহান আলীর ছেলে মো. আসাদুল (৪৫) ও কিশোরগঞ্জ সদর উপজেলার আছমিতা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. লিটন (২৫)।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে করিমগঞ্জ থানার মদন গ্রামে একটি পুকুর পাড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আকিবুল্লাহকে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

অপরদিকে, বুধবার ভোরে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আসাদুল ও মো. লিটনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

পরে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!