শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।
এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, এ অভিযানে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জান। রোহিঙ্গা ক্যাম্প-১ এর এফ-ব্লক থেকে মৃত আলি আহমদের ছেলে রোহিঙ্গা নুরুল হক (৫৬), নুরুল হকের ছেলে মোহাম্মদ জোবায়ের ও মোহাম্মদ হুবাইবসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১৯ হাজার ২শ’ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, এ বিষয়ে রোহিঙ্গা পিতা-পুত্রসহ তিনজনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে। কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।