বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে নন্দীগ্রাম থেকে অটোরিকশা নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় গুরুতর আহত হন অটোচালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী বলেন, ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত হয়েছেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।