সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাদা ব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মহাসিন আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের চকহারদি গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মহাসিন ভ্যান চালিয়ে ভাড়া নিয়ে এসে রাস্তার পাশে দাঁড়ান। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখী একটি কাঠের গুঁড়িবোঝাই ট্রাক মহসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।