ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নানি-নাতনি নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ২০ নভেম্বর ২০২৩
প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নানি-নাতনি নিহত
দুর্ঘটনাকবলিত অটোরিকশা

সিরাজগঞ্জে প্রাইভেটকার এবং অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বর্জাপুর গ্রামের সামিরুন খাতুন এবং তার নাতনি পাঁচ বছর বয়সী শিশু রোকেয়া।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ। তিনি জানান, বিকেলে নাইমুড়ি বাজার এলাকায় নাটোরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সামিরুন খাতুন এবং রোকেয়ার মৃত্যু হয়। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!