রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে। আহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ডারকা গ্রামের মো.রাজিব, হাতিয়ার বরদেওয়াল গ্রামে আবুল কাশেম ও রাঙ্গামাটি জেলার অনিক দাস।
জানা যায়, সন্ধ্যায় যাত্রী নিয়ে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় চরজব্বর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোচালকসহ চারজন আহত হন। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান অটোচালক সুবজ।
.png)
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর ওই চালক মারা যান।
চরজব্বর থানার ওসি মো.হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।