ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ইটভাটার এস্কেভেটর দুর্ঘটনায় চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ১৯ নভেম্বর ২০২৩
ঝিনাইদহে ইটভাটার এস্কেভেটর দুর্ঘটনায় চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এস্কেভেটর দুর্ঘটনায় চালক সবুজ কাজী নিহত হয়েছেন। 

রোববার সকালে ফাইভ স্টার ইটভাটা থেকে তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সবুজ কাজী পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে।

নিহতের ভাই সোহাগ কাজী জানান, রাত ১১টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি করছিলেন তার ভাই সবুজ কাজী। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিলেন সবুজ। এ সময় দুর্ঘটনায়বশত এস্কেভেটরের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

ফাইভ স্টার ইটভাটার ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বড় ভাই অসুস্থ থাকার কারণে ছোট ভাই এস্কেভেটর চালাচ্ছিলেন। মধ্যরাতে মাটি কাটার সময় চেইন কেটে বাকেটের বুম মাথায় লেগে মারা যান তিনি। 

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, এটা দুর্ঘটনা। তারপরও ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!