ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে পথচারী নিহত, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫, ২০ নভেম্বর ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে পথচারী নিহত, আহত ২০
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আব্দুর রব নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রব গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। 

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক জানান, সকালে কুমিল্লা থেকে ৩০-৩৫জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহনের একটি বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে ভাটেরচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এ সময় বাসটি সড়কের পাশে এক পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যান ওই পথচারী। এ সময় আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এরমধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!