মঙ্গলবার সকালে উপজেলার মাতাজী-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, নজিপুর থেকে নওগাঁগামী সামনের বাসকে ওভারটেক করেত গিয়ে পেছনের বাসটি খাদে পড়ে যায়। বাসে ১০-১২ জন যাত্রী ছিল। পরে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিসের টিম লিডার মহসিন মিয়া জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। এ সময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে। প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযান শেষে, কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।