ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোগের যন্ত্রণা সইতে না পেরে রেললাইনে মাথা দিলেন বৃদ্ধ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ২১ নভেম্বর ২০২৩
রোগের যন্ত্রণা সইতে না পেরে রেললাইনে মাথা দিলেন বৃদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে আকবর হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে সদর উপজেলার গাছবাড়ি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর হোসেন (৬২) জেলা শহরের মুন্সীপাড়া বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। তিনি বিভিন্ন ধরনের রোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আকবর হোসেন মঙ্গলবার সকালে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন তার সামনে চলে আসলে লাইনে ওপর শুয়ে পড়েন তিনি। এতে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম ডেইলি বাংলাদেশকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তিনি এর আগেও কয়েক বার রেললাইনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ওই বৃদ্ধ বিভিন্ন রোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনও হতে পারে উনি রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!