বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে ওই বৃদ্ধাকে বাইপাস সড়ক এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে ডোবায় তার মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
.png)
ওসি সাইফুল ইসলাম জানান, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।