পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, পাথরঘাটার বিভিন্ন এলাকায় ব্যাপক গাছ উপড়ে পড়েছে। এছাড়া প্রায় ২০টির মতো ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।
পাথরঘাটা ইউএনও রোকনুজ্জামান খান বলেন, ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে। পাথরঘাটায়ে ১২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ছিল। আবহাওয়া ঠিক হয়ে গেলে সবাই বাড়িতে ফিরে যাবেন।
.png)