ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদে শত শত ফিশিং ট্রলার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১, ১৭ নভেম্বর ২০২৩
উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদে শত শত ফিশিং ট্রলার
ছবি: সংগৃহীত

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। এজন্য নিরাপদে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার। উপকূলীয় জেলা বাগেরহাটে বৃহস্পতিবার বিকেল থেকে থেমে থেমে গুড়ি-গুড়ি বৃষ্টি হয়েছে। মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বৃষ্টির কারণে সুন্দরবনের দুবলার চরে শুঁটকি পল্লীর আধা শুকনো ও কাচা মাছের ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন জেলে-মহাজনেরা।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মোংলা বন্দর ও বাগেরহাটসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে সম্ভবনা রয়েছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে রাতের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

Advertisement

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুঁটকির ক্ষতিসহ সাগর উত্তাল থাকায় জেলেদের মাছ ধরাও বিঘ্নিত হচ্ছে। সাগরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। এই অবস্থায় সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!