ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১৫ নভেম্বর ২০২৩
উখিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ জোবায়েদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকা তাকে আটক করা হয়।

আটক জোবায়েদ রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গলখালী কাঁকড়াছড়ি ডাকবাংলা উজানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে মাছকারিয়া এলাকায় বসবাস করে আসছেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছকারিয়া আদর্শগ্রামে জোবায়েদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এসময় দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি)ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!