ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধার গলায় অস্ত্র ধরে পাঁচ লাখ টাকা লুট, নাতিসহ গ্রেফতার ৪

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ১৫ নভেম্বর ২০২৩
বৃদ্ধার গলায় অস্ত্র ধরে পাঁচ লাখ টাকা লুট, নাতিসহ গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

মেহেরপুরে বৃদ্ধার গলায় দেশীয় অস্ত্র (দা) ধরে পাঁচ লাখ টাকা লুটের ঘটনায় বৃদ্ধার নাতি মোবাশ্বের জাকারানিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন- গাংনী উপজেলার চৌগাছা গ্রামের মনির হোসেন, একই এলাকার সাইদ ও গাংনী বাজারের তাহমিদ।

মেহেরপুর জেলা ডিবি ওসি সাইফুল আলম জানান, সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে বৃদ্ধার নাতি মোবাশ্বের জাকারানিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বাকি তিনজনকে গ্রেফতার  করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেন আসামিরা। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই এর কাজে ব্যবহৃত পোশাক, মাস্ক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় প্রগতি ক্লিনিকের পাশে জাহানারা খাতুন নামে এক বৃদ্ধার গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা করেন বৃদ্ধার ছেলে মোহাম্মদ বকুল হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!