রোববার মধ্যরাতে হাজারীবাগের কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাসরিন আক্তার ও জেসমিন আক্তার।
.png)
নিহতদের ভাই নাজির হোসেন জানিয়েছেন, তার বড় বোন জেসমিন আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন ছিলেন।
হাজারীবাগ থানার ওসি আহাদ আলী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখি। নাসরিন আক্তার তখনো জীবিত ছিলেন মনে হওয়ায় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহত দুইজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।