বৃহস্পতিবার সকালে উজালার উদ্ধার করা হয়। এর আগে, বুধবার রাতে সাটুরিয়ায় উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত শিবলু সাটুরিয়ার বালিয়াটি হাজীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। নিহত উজালা আক্তার ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের কর্মী ছিলেন।
.png)
পুলিশ জানায়, বুধবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী শিবলুর সঙ্গে উজালার কথা কাটাকাটি হয়। একপর্যায়ের পিটিয়ে উজালাকে হত্যা করেন শিবলু। বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে উজালার রক্তাক্ত মরদেহ উদ্ধার ও স্বামী শিবলুকে আটক করে।
নিহতের মা আনোয়ারা বেগম বলেন, শিবলু ও ওর মা-বাবা আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। এর আগেও আমার মেয়েকে হত্যা করার উদ্দেশ্যে মারধর করেছিল। স্থানীয় মেম্বার ও মাতব্বররা ওই ঘটনাটি মীমাংসা করে। পরে আমার মেয়েকে এনে ওরা পিটিয়ে হত্যা করল। আমি এর বিচার চাই।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে উজালার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী শিবলুকে বৃহস্পতিবার সকালে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।