ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে পড়েছিল কম্বল মোড়ানো তরুণীর রক্তাক্ত মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ১৫ সেপ্টেম্বর ২০২৩
সড়কে পড়েছিল কম্বল মোড়ানো তরুণীর রক্তাক্ত মরদেহ
ফাইল ফটো

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় সড়কের পাশে কম্বল মোড়ানো অজ্ঞাত আদিবাসী এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট বাজারে ধলঘাট-পাঁচরিয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে সড়কের পাশে কম্বল মোড়ানো অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি প্রিটন সরকার। তিনি জানান, নিহতের দুই চোখে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!