ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-কার্তুজসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ১৪ নভেম্বর ২০২৩
টেকনাফে অস্ত্র-কার্তুজসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও কার্তুজসহ কামাল হোছন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

আটক কামাল হোছন (৩১) হোয়াইক্যং ইউপি পূর্ব মহেশখালীয়াপাড়া বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। 

সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় আব্দুল হাকিমের বসতবাড়িতে একজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়/অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করছেন। এমন তথ্যে র‌্যাব টেকনাফ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কামাল হোছন নামে একজনকে আটক করা হয়। ধৃত ব্যক্তির বসতঘর তল্লাশি করে তার হেফাজত হতে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ধৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং অবৈধ অস্ত্র বেআইনিভাবে নিজ হেফাজতে রেখে ভয়ভীতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন বলে জানান। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানাবিধ অভিযোগ পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!