শনিবার রাতে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- একই ক্যাম্পের রশিদ আহমদের ছেলে রমজান আলী, নুরুজ্জামানের ছেলে সলিম উল্লাহ এবং আবুল হাছিমের ছেলে মোহাম্মদ ইউনুছ।
এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় দুইটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।