ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১১ নভেম্বর ২০২৩
চার হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে ৪ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দ্বীন মোহাম্মদ সাগর, সঞ্চিতা বেগম ও খালেদা বেগম।

Advertisement

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ফেনীর ছাড়িপুর পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই নারী ও এক যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি বলেন, একপর্যায়ে তাদের পেটে ইয়াবা থাকার বিষয়টি তারা স্বীকার করে। পরে পুলিশ তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে পায়ুপথ দিয়ে তাদের পেট থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে কলার মাধ্যমে বিশেষ কায়দায় ইয়াবা পেটে ঢুকিয়ে পাচার করে আসছিল।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, তাদের পেট থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!