ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে উঠল দেড় মণের বাঘাইড়

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ৬ নভেম্বর ২০২৩
জেলের জালে উঠল দেড় মণের বাঘাইড়
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদী থেকে দেড় মণ ওজনের বাঘাইড় মাছ এক জেলের জালে ধরা পড়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকেলে ৬৩ কেজি ওজনের মাছটি ১ হাজার ২শ’ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬শ’ টাকায় বিক্রি করা হয়েছে।

এর আগে, রোববার রাতে উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী এলাকায় যমুনা নদী থেকে মাছটি ধরেন ওই এলাকার জেলে বাদশা মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যমুনা নদীতে ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ জেলে বাদশার মিয়ার জালে আটকা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি তিনি।

Advertisement

জেলে বাদশা মিয়া বলেন, রাতে যমুনা নদী থেকে মাছটি আমার জালে আটকা পড়ে। মাছটি সাইজে অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। তাই কেটে কেটে ১২শ’ টাকা কেজি দরে বিক্রি করেছি।

মাছ ক্রেতাদের একজন স্থানীয় জনি মিয়া বলেন, বিশাল সাইজের বাঘাইড় একার পক্ষে ক্রয় করা সম্ভব নয়। তাই এলাকার কয়েকজন ভাগাভগি করে নিয়েছি।

আবদুল্লাহ আল মামুন নামে আরেকজন ক্রেতা বলেন, দীর্ঘদিন পর সরদার পাড়া বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সচারাচর বাজারে দেখা যায় না। মাছটি বড় এবং নদীর হওয়ায় এর স্বাদ হবে, তাই বাঘাইড় কেনার জন্য চাহিদা বেশি ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!