কুলকান্দি গ্রামের জেলে আমির আলী, শেরআলী ও দুদুমিয়া যমুনা নদীতে মাছ ধরতে গেলে তাদের পাতানো ফাঁসি জালে ধরা পড়ে ওই বাঘাইড় মাছটি। পরে কুলকান্দি বাজারে তুলে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ৭৮ কেজি ৭০০ গ্রাম।
মাছটি দেখতে আশেপাশে লোকজন এসে ভিড় জমায়। বাজারে তুলে জেলেরা মাছটির দাম হাঁকেন এক লাখ টাকা। এক পর্যায়ে জেলেরা ৮২ হাজার ৫০০ টাকায় বাঘাইড়টিকে বিক্রি করেন স্থানীয়দের কাছে। স্থানীয় লোকজন মাছটিকে কেটে ভাগভাটোয়ারা করে নেন।
.png)
জেলেরা জানান, মাছটি জালে আটকে যাওয়ার পর ভয় পেয়েছিলেন। তারা এই প্রথম এতো বড় মাছ ধরলেন বলে জানান।